কেশবপুরে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৮

কেশবপুরে বিলুপ্তপ্রায় এক মেছোবাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, খাদ্যের সন্ধানে আসা বাঘটি ঐ গ্রামের আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে হানা দেয়।

আব্দুল কুদ্দুস বলেন, বাঘ গোয়াল ঘরে হানা দিলে একদল কুকুর বাঘটিকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়। পরে মৃত মেছোবাঘকে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, গত তিন মাস আগে ঐ এলাকায় আরো একটি মেছোবাঘকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।