সন্তানের চিকিত্সায় আর্থিক সাহায্যের আবেদন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:১০

কলেজ ছাত্র সুমনের চিকিত্সার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা। দীর্ঘদিন ধরে সে হার্টের সমস্যায় ভুগছে।

চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের আঃ রহিমের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন হোসেনের হার্টের একটি বাল্ব নষ্ট হওয়ার পথে। চিকিত্সা ও অপারেশন করলে সে ভালো হয়ে যাবে বলে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিত্সকরা জানিয়েছেন। ইতোমধ্যে তার চিকিত্সায় পরিবার ধার ও অন্যের সাহায্য নিয়ে অনেক টাকা ব্যয় করেছেন। ভূমিহীন কৃষক আঃ রহিম আর চিকিত্সার জন্য টাকা জোগাড় করতে পারছেন না। চিকিত্সকরা তার অপারেশনে ৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন। এছাড়া প্রতিদিন ওষুধ কিনতে হচ্ছে। সন্তানের চিকিত্সার ব্যয় বহন করা আঃ রহিমের পক্ষে সম্ভব নয়। কোনো হূদয়বান ব্যক্তি সুমনের চিকিত্সার জন্য সহায়তা করতে চাইলে যোগাযোগ: বিকাশ নং- ০১৯৩১৫৩৫৪০৯।