ভৈরব থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-৩। বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্জয় মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলো ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দি গ্রামের মো. সোহাগ (২৪) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর গ্রামের নূরুন্নবী (৩৮)।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার চালান নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
