বাইডেনের পাশে বুশ আমলের কর্মকর্তারা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০১:০১

ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পাশে সাবেক রিপাবলিকানপন্থি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের কর্মকর্তারা। সাবেক কয়েকজন ক্যাবিনেট সেক্রেটারিসহ সিনিয়র কর্মকর্তারা আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ জর্জ বুশের পক্ষে প্রচারণাও চালিয়েছিলেন। তারা বুধবার ’৪৩ অ্যালামনাই ফর বাইডেন’ নামে একটি সংগঠনও গড়ে তুলেছেন। তারা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তাই বিরোধী দলের হলেও তারা বাইডেনের পক্ষে রিপাবলিকান ভোটারদের টানার চেষ্টা চালাবেন। এদিকে জুনে বাইডেন ও তার মিত্ররা ১৪১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সমর্থকরা সংগ্রহ করেছেন ১৩১ মিলিয়ন ডলার। -সিএনএন ও রয়টার্স