নাগরিকদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার শেষ দিনের ভোটের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরো বলেন, আমাদের সত্যিকারের দেশপ্রেম, আমাদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের প্রতি ভালবাসা তথা দেশপ্রেমই আমাদেরই সার্বভৌমত্ব। দেশটির প্রায় ৭৮ শতাংশ জনগন পুতিনকে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে সংবিধান সংস্কারে সমর্থন দিয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। যদিও নিরপেক্ষ পর্যবেক্ষক গ্রুপের দাবি, এই ভোট সুষ্ঠু ও স্বাধীন ছিল না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভোট দেওয়ায় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে বোঝা যায় রাশিয়ানরা পুতিনের (৬৭) ওপর কতোটা আস্থা রাখেন। -বিবিসি ও রয়টার্স
