প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৯:৫১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

জনসংখ্যা

 

১. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লিখ।

উত্তর : আমরা কীভাবে আমাদের এই বৃহত্ জনসম্পদকে কাজে লাগাতে পারি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় নিম্নে দেওয়া হলো—

১.তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে।

২. বিদেশে কর্মরত নানা পেশার মানুষ তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

৩.আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে।

৪.সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা।

৫.কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে।।

২. জনসংখ্যা সমস্যা সমাধানে কোন ধরনের কৌশল অবলম্বন করা প্রয়োজন? এ রকম চারটি কৌশল উল্লেখ কর।               

উত্তর : জনসংখ্যা সমস্যা সমাধানে সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন।

জনসংখ্যা সমস্যা সমাধানের চারটি কৌশল হলো—

১.খাদ্যের উত্পাদন বাড়াতে হবে।

২.আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।

৩.গৃহ নির্মাণে সরকারি সাহায্য বাড়াতে হবে।

৪.কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে, যাতে আমাদের শিল্পের প্রসার ঘটে ।