জাপানের শিল্প উত্পাদন সাত বছরের মধ্যে সর্বনিম্ন

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৫৮

গত মে মাসে জাপানের শিল্প উত্পাদন অন্তত সাত বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। নোভেল করোনা ভাইরাস মহামারির কারণে বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় জাপানের শিল্প উত্পাদন ব্যাপকভাবে কমে গেছে। অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, গত মে মাসে কারখানা ও খনিগুলোর মৌসুমভিত্তিক সমন্বয়কৃত উত্পাদন সূচক পূর্ববর্তী মাসের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ কমে ৭৯ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে। শিল্প উত্পাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ অবস্থা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উত্পাদন। এছাড়া যন্ত্রপাতি ও ইস্পাত নির্মাতাদের শিল্প উত্পাদনেও উল্লেখযোগ্য পতন হয়েছে।               —নাঈমা সুলতানা