পাঁচবিবিতে আমন চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:১৮

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা আমন চাষের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। প্রাথমিকভাবে কৃষকরা আমনের জমির আইলের ধার (সাইড) কেটে জমিকে আমন চাষের উপযোগী করে তুলছেন। উপজেলায় বন্যাসহ প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এবার আগেভাগেই শুরু হচ্ছে আমন চারা রোপণ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ হাজার ২৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন বীজতলা তৈরি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুত্ফর রহমান বলেন, এ এলাকায় স্থানীয় কৃষকের মধ্যে দোগছির প্রচলন বেশি। কিন্তু সব ধানের ক্ষেত্রে দোগছি করা যাবে না।