মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:২৫

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মাদারগঞ্জে শুক্রবার সকালে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কমল মিয়া (৫৫)। তিনি উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়া গ্রামের দোলায়ার হোসেনের ছেলে।  জোড়খালী ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কমল মিয়া পাট কাটাতে খেতে যাওয়ার সময় হাঠাত্ বন্যার পানিতে পড়ে নিখোঁজ হন। পরে পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।