রাজবাড়ীতে কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:২৬

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৃহস্পতিবার রাতে মোবাইলে ডেকে নিয়ে এক কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম তুহিন শেখ (৩০)। তিনি উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল এলাকার আবুল শেখের ছেলে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাত্ক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।