শোক সংবাদ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:০৫

এম এ হক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক (৬৯) গতকাল শুক্রবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নগরীর হযরত মানিকপীর (র.) মাজার টিলা সংলগ্ন মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তার জন্মস্থান মাঠিবালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের কুলুমা গ্রামে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন।

আলহাজ গোলাম রব্বানী

বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতাকাল শুক্রবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ গোলাম রব্বানী (৫৮) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। ইসলামিক ফাউন্ডেশনের একটি টিমের সহযোগিতার স্বাস্থ্যবিধি মেনে বাদ জুমা তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধান শিক্ষক মোবারক আলী, সিদ্দিকুর রহমান, আলী আজম, রহমতুল্লাহ, সাইদুল ইসলাম ও আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকরা।  

স্বপন কুমার চক্রবর্তী

ঝিকরগাছা বাজারের সংবাদপত্র পরিবেশক স্বপন কুমার চক্রবর্তী (৬০) বৃহস্পতিবার যশোর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (দিব্যান লোকস গচ্ছুত)। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। সন্ধ্যায় বারবাকপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।