আবদুল মজিদ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বৃহস্পতিবার রাতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল মজিদ (৭৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা কমন্ডার জাফর আলী হিরু এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্যফোরাম চন্দনাইশ শাখার সভাপতি আবু তোরাব চৌধুরী এবং দোহাজারী প্রেসক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
