বাংলাদেশের সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ মিলি এ্যাম্পিয়ার বিগ ব্যাটারীর নতুন এক স্মার্টফোন ‘সিম্ফনি জেড৩০’। সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত এবং গ্লাস ব্যাটারি কভার,এআই সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেটএকে দিচ্ছে ফ্ল্যাগশিপ এর তকমা।
‘ওউন এন আইকন’ শ্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবেআছেলেটেস্ট এ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসরও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে আছে ৩ জিবি ডিডিআর-৪ র্যাম এবং ৩২জিবি রম যা মেমোরী কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। আর ৫০০০ মিলি এ্যাম্পিয়ার নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি দিচ্ছে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা।
