বিগত ১লা জানুয়ারি এল. জি. ই. ডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন চিকিত্সারত অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনার উদ্দেশে আজ শুক্রবার তার ইস্কাটনস্থ বাসায় বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
