২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আইন চূড়ান্ত করলেন পুতিন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৫:৪৫

নিজের ক্ষমতার মেয়াদ বৃদ্ধির ডিক্রিতে স্বাক্ষর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাক্ষরের ফলে রুশ সংবিধানে পরিবর্তন আসলো যার মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। এর আগে গণভোটে পুতিনের সংবিধান পরিবর্তনে সায় দেন নাগরিকরা। খবর আলজাজিরার।

শুক্রবার ডিক্রিতে সাক্ষর করেন প্রেসিডেন্ট পুতিন। ৪ জুলাই শনিবার থেকে সেটি কার্যকর হয়। প্রেসিডেন্ট পুতিন ভার্চুয়াল মিটিংয়ে কর্মকর্তাদের বলেন, দেশের জনগন তাদের পছন্দ অনুযায়ী রায় দিয়েছেন। তাদের রায়কে শ্রদ্ধা করে আমি ডিক্রিতে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবিধানে পরিবর্তন আসবে। 

দেশটির নির্বাচন কমিশন কর্তৃক গণভোটের ফলাফল ঘোষণার পরই পুতিন ডিক্রিতে স্বাক্ষর করার পর আরো বলেন, অনেক বিষয় আছে যার সবকিছু সংবিধানে যুক্ত করা সম্ভব নয়, কিন্তু সমাজের জন্য সেগুলো প্রয়োজন। সেগুলো আইন করে কাজে লাগানো হবে।

আরও পড়ুন: লাদাখে আরো এক ডিভিশন সেনা মোতায়েন ভারতের সেনা পাঠাচ্ছে আন্দামান নিকোবরেও

পুতিনের ক্ষমতার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। এরপর তিনি ছয় বছর করে দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন।

ইত্তেফাক/আরআই