গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩৪ 

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৩:৫৫

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯জনে। গত ২৪ ঘণ্টায় ১৬জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩১জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৬জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১২জন।

রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৭জন, মুকসুদপুরে ৮জন, কোটালীপাড়ায় ৩জন ও টুঙ্গিপাড়ায় ৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ৫৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৭৯জন, কাশিয়ানীতে ১৫১জন, গোপালগঞ্জ সদরে ২২৬জন, টুঙ্গিপাড়ায় ১২২জন ও কোটালীপাড়া উপজেলায় ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৬৯জন।


ইত্তেফাক/আরকেজি