চান্দিনায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:১৯

কুমিল্লার চান্দিনায় করোনা আক্রান্ত হয়ে চারু মিয়া (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  এ নিয়ে চান্দিনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জন। রবিবার সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৬ জন।

মৃত চারু মিয়া চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

রবিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকারের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী টিম এসে নামাজে জানাজা শেষে দাফন করেন। 

নিহতের পারিবারিক সূত্র জানা যায়, প্রায় এক বছর যাবত তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ জুন তিনি করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমুল দে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসি