করিমগঞ্জে পাইপগানসহ গ্রেফতার এক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪২

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে রবিবার ডাকাত মানিক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, সে দীর্ঘদিন যাবত্ সুতারপাড়া এলাকায় অবস্থান করে বিভিন্ন স্থানে গরু চুরি ও ডাকাতিতে অংশগ্রহণ করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।