ঝিনাইদহে আমদানি নিষিদ্ধ ওষুধসহ আটক এক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে রবিবার সরকারি হাসপাতালে সরবরাহ করা ও আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে র্যাব। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামের একজনকে আটক করা হয়।

র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঐ বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার এবং বাড়ির মালিককে আটক করা হয়।