চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশের দোহাজারীতে রবিবার করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবায় শেখ রাসেল ৫০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কৃষক লীগ নেতা আতিকুর রহমান, আবদুল্লা আল নোমান বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।
