গোপালগঞ্জে চিকিত্সক লাঞ্ছিতের ঘটনায় মামলা

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৩

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। শনিবার ঐ হামলার ঘটনা ঘটে।

এদিকে চিকিত্সকরা হাসপাতালের সামনে ব্যানার টানিয়ে প্রধানমন্ত্রীর কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চিকিত্সকসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছেন। অপর দিকে ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবিতে চিকিত্সকরা বহির্বিভাগে রবিবার রোগী দেখা বন্ধ রাখেন। তবে করোনা ইউনিট ও জরুরি বিভাগসহ সব বিভাগ চালু রাখা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, চিকিত্সককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।