জয়পুরহাটে ভেজাল গুড় তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৪

জয়পুরহাট প্রতিনিধি

ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের অপরাধে শনিবার সন্ধ্যায় দুই গুড় ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার। জেলা শহরের পূর্ব বাজারের গুড় পট্টিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় বিক্রি করা হচ্ছে এমন খবরে অনুসন্ধান চালায় র্যাবের গোয়েন্দা বিভাগ। ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের সত্যতা পেয়ে ঐদিন অভিযানে নামে র্যাব সদস্যরা। এ সময় মেসার্স ঘোষ ট্রেডার্সের মালিক গোপাল চন্দ্র ঘোষ ও আবু তালেবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।