রংপুরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৫

স্টাফ রিপোর্টার, রংপুর

করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আম বাজারে বেচাকেনা চলছে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত। সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতা ও বিক্রেতারা। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন আম বাজারের ইজারাদার জানান, মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের আম বিক্রির কথা বলা হচ্ছে। রংপুর সিটি করপোরেশনের বাজার শাখার সহকারী আনারুল হক জানান, করোনার এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আম ক্রয় ও বিক্রয় করার জন্য সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়েছে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, আম বাজারের বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।