১৯ বছরে ব্র্যাক ব্যাংক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৭

ব্র্যাক পরিবারের অন্যতম সদস্য ব্র্যাক ব্যাংক লিমিটেড শনিবার তার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজির হাত ধরে ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি সে বছরের ৪ জুলাই তার কার্যক্রম শুরু করে। এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ব্যাংক এই বছর তার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যে কোনো উদ্যাপন থেকে বিরত ছিল। ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেছেন, আজ আমি স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করছি। আমি পুরো ব্র্যাক পরিবারকে অভিনন্দন জানাই আর্থিক ব্যবস্থায় অবহেলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংককে নিরলসভাবে সমর্থন দেওয়ার জন্য। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের সব স্টেকহোল্ডারকে ধন্যবাদ জানান। —প্রেস বিজ্ঞপ্তি