বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা লকডাউন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের দেখা দেওয়ায় বেসিক ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা গতকাল রবিবার থেকে লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়। শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে শাখাটি লকডাউন করা  হয়েছে।

জানা গেছে, এই শাখার ব্যবস্থাপকসহ সাত জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তরা গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাসায় চিকিত্সাধীন রয়েছেন।