ঢাকায় বুড়িগঙ্গা নদীতে রবিবার দুপুরে বাদামতলী ঘাট দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার বুড়িগঙ্গা নদীতে এম ভি মেরাজ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে ইসরাফিল (২২) নামে এক যুবক নিখোঁজ রয়েছে এবং বাকি চার জন যাত্রী ও মাঝি উঠতে সক্ষম হয়েছে।
সদরঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঘটনার পরপর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল রাত ৯টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ থাকা ইসরাফিলকে উদ্ধার করতে পারেনি। সোমবার সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চালানো হবে। নিখোঁজ ইসরাফিলের বাড়ি থানার ধীতপুর এলাকায়। সে রোস্তম আলীর ছেলে।
