কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১১:৩৪

রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল(১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই আল আমিন জানান, জুরাইন পোস্তগোলা আলম মার্কেটের পিছনে অনির্বাণ ক্লাবে মাচাংয়ে দাঁড়িয়ে টাইলস সিরামিকের আস্তরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত শাকিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বন্দর গলাই গ্রামের আজহারুলের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকতেন। পেশায় টাইলস সিরামিকের আসতরের রোজ শ্রমিক হিসেবে কাজ করতেন।

ইত্তেফাক/জেডএইচ