তাড়াশে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৫৩

সিরাজগঞ্জের তাড়াশে বৃহস্পতিবার বিকেলে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। 

 

তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান জানান, গত বুধবার উপজেলার সগুনা ইউনিয়নের চক কুশাবাড়ি গ্রামের নজিবর রহমানের বাড়ির আঙিনায় ওই শুকুনটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পড়ে নজিবর রহমান শকুনটিকে ধরে একটি ঝুপড়ি ঘরে আটকে রাখেন। 

আরো পড়ুন : ভিয়ারিয়ালের কাছে পয়েন্ট হারালো রিয়াল

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে চককুশাবাড়ি গ্রামের লোকজন তাকে (ইউএনও ইফ্ফাত জাহানকে) খবর দেন। ওই দিন বিকেলেই তিনি বিলুপ্ত প্রজাতির শকুনটিকে উদ্ধার করে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন।

 

ইত্তেফাক/ইউবি