চীনের চাপে সাড়ে চার হাজার গেম সরিয়েছে অ্যাপল

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:০৪

চীন সরকারের করা নতুন ইন্টারনেট নীতিমালায় অ্যাপ স্টোর থেকে সাড়ে চার হাজারের বেশি গেম সরিয়েছে অ্যাপল।

গত সপ্তাহে দুই দিনে চীনা অ্যাপ স্টোর থেকে তিন হাজারের বেশি গেম সরিয়েছে অ্যাপল। এখন পর্যন্ত অ্যাপ স্টোর থেকে সরানো এটিই সর্বোচ্চ সংখ্যক অ্যাপ। নতুন ওই নীতিমালায় চীন বলেছে, অ্যাপ আপলোডের আগে চীনা নীতিনির্ধারকদের অনুমোদন নিতে হবে ডেভেলপারদেরকে। ১ জুলাই থেকে অ্যাপল নতুন নীতিমালা প্রয়োগের পর প্রতিদিনই চীনা অ্যাপ স্টোর থেকে অনেক গেমই সরানো হচ্ছে। এরই মধ্যে জুলাই মাসের প্রথম তিন দিনে ১৫৭১টি, ১৮০৫টি এবং ১২৭৬টি অ্যাপ সরিয়েছে অ্যাপল।