নরসিংদীতে মাদকসহ চার জন গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২০

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। গত রবিবার গভীর রাতে নরসিংদী সদর মডেল থানা এলাকার উত্তর বাগহাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদী সদর মডেল থানা এলাকার ডালিয়া বেগম (২২), সিরাজ মিয়া (৪৫), সিরাজ মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২০) ও পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া গ্রামের হাসুইন্না (৪৫)।