স্বাদের ভিন্নতায়

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:২৩

পরিবারের সদস্যদের জন্য খাবারের স্বাদে ভিন্নতা আনতে আপনি বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন এই খাবারগুলো। রেসিপিগুলো দিয়েছেন তাসনুভা নওরিন

রোজ বান

 

উপকরণ :ময়দা ২ কাপ, ইস্ট ২ চা চামচ, লবণ ১/৪ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো।

প্রণালি :ময়দার সাথে সব মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে ঢেকে রেখে দিন ১ ঘণ্টা। এবার আবারও মথে নিয়ে লেচি কেটে নিন। গোল রুটি করে রুটির সাইডে তিনটি দাগ কেটে নিন। মাঝে নিজের পছন্দমতো রান্না করা স্টাফিং দিয়ে একপাশ সাইড তুলে গোলাপের পাপড়ির মতো পেঁচিয়ে দিন। এবার বাকিগুলোও পেঁচিয়ে নিয়ে গোলাপের সেইপ দিন। সব রেডি করে কিছুক্ষণ ঢেকে রেখে দিন ১০ মিনিট। ১০ মিনিট পর বানের উপর ডিম ব্রাশ করে উপরে তিল ছিটিয়ে ইলেক্ট্রিক ওভেনে বেকড করুন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বা যতক্ষণ সময় লাগে। নামিয়ে উপরে বাটার/ঘি ব্রাশ করে নিন; তাতে বান অনেকক্ষণ সফট থাকবে।

 

স্ক্রেস পিজা উইথ আউদ চিজ

 

পিজার ডোর তৈরির উপকরণ :ময়দা ১ ও ১/২ কাপ, ইস্ট ১ চা চামচ ও ১/২  চা চামচ, লবণ ১/৪ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো।

প্রণালি :ময়দার সাথে সব মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে ঢেকে রেখে দিন ১ ঘণ্টা।

হুয়াইট সস চিকেন পুর স্টাফিংয়ের উপকরণ :ময়দা ১ চা চামচ, লিকুইড দুধ ১/২ কাপ, বাটার ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, মুরগির কিমা ১ কাপ (লবণ, হলুদ, আদা ও রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে ছোট ছোট টুকরা করে নিবেন।)  

প্রণালি :বাটার গরম হলে পেঁয়াজ হালকা ভেজে ময়দা দিন। ময়দার রং বাদামি হয়ে আসলে লিকুইড দুধ ঢেলে দিন। লবণ, গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচির সঙ্গে মাংসের টুকরা দিয়ে রান্না করুন। দুধ ঘন হয়ে আসার পর্যায় হলে নামিয়ে নিন। ১ ঘণ্টা পর ডো দু’ভাগ করে একভাগ পিজার সাইজে রুটি বেলে নিন। রুটির মাঝ বরাবর প্লাস চিহ্নের মতো ছুরি দিয়ে দাগ কেটে তার পাশে আরো ৫-৬টি দাগ কেটে নিন। এরপর রুটির চারপাশে পিজা সস লাগিয়ে রেডি করে রাখা কিমা বিছিয়ে দিন। মাঝখানে কেটে রাখা রুটির সাইডগুলো ছবির মতো তুলে পেঁচিয়ে দিন। এরপর রুটির উপরে ডিম ব্রাশ করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেকড করুন ১০-১৫ মিনিট সময় ধরে। কালার চেঞ্জ হয়ে আসলে নামিয়ে উপরে বাটার ব্রাশ করে পরিবেশন করুন।