যুক্তরাজ্যকে অবশ্যই ঔপনিবেশিক আমলের ভুল ঠিক করা উচিত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:৪১

ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল বলেছেন, ব্রিটেনকে অবশ্যই তার ঔপনিবেশিক আমলের ভুলগুলো ঠিক করা উচিত। তাদের অতীতের সেই ভুলগুলো বিবেচনায় আনা দরকার বলে তারা মনে করেন। বুধবার কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের এক অধিবেশনে তারা এ মন্তব্য করেন। প্রিন্স হ্যারি এবং মেগান দুই জনই রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন। খবর সিএনএনের

প্রিন্স হ্যারি বলেন, মানুষকে অবশ্যই তার অতীতকে স্বীকার করতে হবে, সেটা স্বস্তিদায়ক না হলেও। তিনি বলেন, আমরা যখন কমনওয়েলথের দিকে এগিয়ে যাব তখন অতীতকে স্বীকার না করে সামনের দিকে যেতে পারব না। অনেকেই তার অতীতের ভুলগুলো স্বীকার করে ঠিক করেছেন। আমি মনে করি, আমাদের সকলেরই আরো বেশি কিছু করতে হবে। এটা খুব সহজ নয় উল্লেখ করে প্রিন্স হ্যারি বলেন, কিছু বিষয়ক সুখকর না হলেও আমাদের করতে হবে। কারণ এর মাধ্যমে সবাই লাভবান হবেন। কমনওয়েলথ কীভাবে তরুণদের সহায়তা করতে পারে সেই বিষয়ে মেগান মার্কেল বলেন, আমরা এখন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। তিনি বলেন, সমতা সবাইকে পেছনে রাখে না, সবাইকে একই গণ্ডির মধ্যে রাখে।