সংক্রমণে রাশিয়াকে টপকে তৃতীয় ভারত

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:৪৩

করোনা ভাইরাসে সংক্রমণের নিরিখে রাশিয়াকে টপকে ভারত এখন বিশ্বে ১ নম্বরে। দেশটিতে গতকালও শনাক্তে রেকর্ড গড়েছে। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এদিকে সংক্রমণ বাড়ায় ভারতের তাজমহল খোলার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। খবর বিবিসি ও এনডিটিভির

শনাক্তে তৃতীয় ভারত

আক্রান্তে ১ নম্বরে থাকা আমেরিকায় প্রায় ২৯ লাখ রোগী আছে। ব্রাজিলে ১৬ লাখের বেশি রোগী শনাক্ত। রাশিয়ায় ৬ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত। ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। ২০-২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ২৪-২৫ হাজার ছুঁয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ২৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন। এক দিনে আরো ৪২৫ জন মারা যাওয়ায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আক্রান্ত

নিজের টুইটার পাতায় এই তথ্য নিশ্চিত করেন জাফর মির্জা। তবে তিনি জানিয়েছেন তার উপসর্গ খুব মৃদু এবং এখন ভালো অবস্থায় আছেন। প্যারিসের বিশ্বখ্যাত জাদুঘর লুভর গতকাল খুলেছে। ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহল আজই খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু আগ্রা এবং পুরো দেশ জুড়ে সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাওয়ায় তাজমহল খুলছে না। আগ্রার ফোর্ট ও আকবরের মাজারও খুলছে না আপাতত।