দেশের ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী র্কমর্কতা রাহেল আহমেদ এবং আইএসপিএবি প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম আনুষ্ঠানিকভাবে এই অ্যালায়েন্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। চুক্তি মোতাবেক আইএসপিএবির সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোাচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত লোন এবং অন্যান্য আর্থিক সেবা পাবে। —প্রেস বিজ্ঞপ্তি
