মিয়ানমারের দুই জেনারেলসহ ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৫০

মানবাধিকার লংঘন ও অর্থ পাচারের দায়ে রাশিয়া, মিয়ানমার, সৌদি আরব ও উত্তর কোরিয়ার ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন। রাশিয়ার ২৫ নাগরিকের বিরুদ্ধে দুর্নীতি, কর ফাঁকি এবং ২০০৯ সালে রুশ আইনজীবী সের্গেই ম্যাগনিস্কাইয়ের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। রোহিঙ্গাদের ওপর নীপিড়নের জন্য মিয়ানমারের দুই জেনারেল, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সৌদি আরবের ২০ নাগরিক এবং শ্রমিকদের নির্যাতনের জন্য উত্তর কোরিয়ার দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব গতকাল এই তথ্য জানিয়েছেন। -বিবিসি