রাজধানীতে মাদক সেবন ও রাখার দায়ে গ্রেপ্তার ৪৫

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৭

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২’শ ৮৮ পিস ইয়াবা, ৩’শ ৩৮ গ্রাম (১৩০০ পুরিয়া) হেরোইন ও ২’শ ৫০ গ্রাম (১৩৭ পুরিয়া) গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: সাপের সঙ্গে ব্যাঙ দলের সঙ্গমের চেষ্টা!

ইত্তেফাক/এমআই