আগৈলঝাড়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৬:২৭

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ একাধিক মামলার আসামি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে তিনটি মাদক মামলার আসামি ছরোয়ার সরদার (৩৮) ও একই এলাকার কেশব লাল সরকারের ছেলে সুকান্ত সরকার (২৪)।

আরো পড়ুন: বিয়ের আগে বন্ধুদের তামাশায় মরণাপন্ন বর

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক মামলার আসামি ছরোয়ার সরদারকে ও সুকান্ত সরকারকে গ্রেফতার করা হয়। সুকান্ত সরকারের দেহ তল্লাশি করে ১০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা (নং-২) দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের শুক্রবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ