কওমি মাদরাসাগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৫৫

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত ও কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার দাবি জানিয়ে বলেছেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘদিন যাবত কুরআন-হাদিসের শিক্ষাকেন্দ্র কওমি মাদরাসাগুলো বন্ধ হয়ে আছে। এতে লক্ষ লক্ষ শিক্ষার্থীর পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমল-আখলাক ও নৈতিক দীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষত হিফজ বিভাগের শিক্ষার্থীরা কুরআন শরীফ ভুলতে শুরু করেছে। এ অবস্থা অব্যাহত থাকলে আল্লাহর গজব আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুতরাং আল্লাহর রহমত ত্বরান্বিত করতে অবিলম্বে মাদরাসাগুলো খুলে দেয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে।’ 

তিনি বলেন, ‘যেখানে কুরআন চর্চা হয় সেখানে আল্লাহর রহমত মুষলধারায় অবতীর্ণ হতে থাকে। সেখান থেকে বিপদ-আপদ দূর হয়।’ তিনি আল্লাহর রহমতের প্রত্যাশায় ও জাতীয় বিপদ করোনা থেকে দেশ-জাতিকে রক্ষার জন্য অবিলম্বে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

মঙ্গলবার (৭জুন) রাজধানীর বিভিন্ন মাদরাসার মুহতামিমদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জামিয়া নূরিয়ার শিক্ষাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, শায়খুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, জামিয়াতুল আবরারের মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জামিয়া আশরাফিয়া শামসুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হাফিজ, আনওয়ারুল ঊলূম মাদরাসার মুহতামিম মাওলানা জামীল আহমদ, মারকাযুল কুরআনের মুহতামিম মাওলানা ফজলুল্লাহ,  জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি জাকির হুসাইন, হুসনুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি সুলতান মহিউদ্দীন, জাতীয় ইমাম পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মারকাযুত তাকওয়ার মুহতামিম মুফতি আল আমিন, খাদেমুল ইসলাম মাদরাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ নুরুল হক, জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মাদরাসাতুল ফালাহর মুহতামিম মাওলানা হাবীবুর রহমান সামদানী, মারকাযুদ্দীন ঢাকার মুহতামিম মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, জামিয়া উমার ইবনুল খাত্তাব রাযি. এর মুহতামিম মুফতি আব্দুর রহমান সারওয়ার, জামিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা আব্দুর রহমান মৃধা, মাদরাসায়ে হাবীবিয়ার মুহতামিম মুফতি কামালুদ্দীন, মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী, আনওয়ারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি ইসমাঈল, তালীমুল কুরআন ঢাকার মুহতামিম মাওলানা কামাল উদ্দীন নোমানী, রাজিয়া সুলতানা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু সুফিয়ান মোমেনী ও মুফতি মাহবুবুর রহমান প্রমুখ। 

মতবিনিময় সভায় ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করা হয়। এ সংগঠনের ব্যানারে কওমি মাদরাসা খুলে দেয়ার দাবিতে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। স্বাস্থ্যবিধি রক্ষা করে সকল কওমি ছাত্র-শিক্ষককে মানববন্ধনে অংশগ্রহনের আহ্বান জানান ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদে’র আহ্বায়ক হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। 

ইত্তেপাক