অবশেষে অনুদান পেলেন হাফেজ মো. সাইদুর রহমান। বুধবার দুপুর ২টার দিকে তাকে নগদ ৫০ হাজার টাকা তুলেন দেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
১২ নভেম্বর ইত্তেফাকে ‘৪১ ইঞ্চি উচ্চতা হাফেজ সাইদুর রহমানের কষ্টের জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর মো. আশিকুর রহমান খান নামের ঢাকা অধিবাসী ৪১ ইঞ্চি উচ্চতা সম্পন্ন হাফেজ মো. সাইদুর রহমানকে অনুদান দেওয়ার জন্য রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা মো. আমির হোসেনের একাউন্ট নম্বরে ৫০ হাজার টাকা পাঠান।
অনুদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মণ্ডল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, সিএসডিকে এনজিও’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাস্টার, উপজেলা সমাজসেবা অফিসার মো. আজাদুল হক, রেল-নৌ যোগাযোগ গণকমিটি সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল মোমেন, সাংবাদিক সফিকুল ইসলাম, সাংবাদিক ওসমান গণি প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ
