কোচদের প্রশংসায় মিডফিল্ডার সুফিল

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২১:২৪

জাতীয় দলের কোচ জেমি ডের পাশাপাশি দেশীয় কোচদেরও প্রশংসা করেছেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। বাফুফের ফেসবুক পেজে তিনি বলেছেন, গত দুই বছর যাবত্ জেমির কোচিং সত্যিই ফলপ্রসূ ছিল। খেলোয়াড়দের সঙ্গে তার বোঝাপড়া খুব সহজেই গড়ে ওঠে। এমনকি করোনা মহামারির লকডাউনে থেকেও খেলোয়াড়রা খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইংল্যান্ডে অবস্থানরত এই কোচকে পাচ্ছেন। তারা নিজেদের অসুবিধাগুলো তাকে জানাচ্ছেন এবং কোচও সেগুলো নিয়ে কাজ করছেন খেলোয়াড়দের সঙ্গে। এ প্রসঙ্গে সুফিল বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে দেশীয় কোচরাও যে খেলোয়াড়দের সার্বক্ষণিক পরামর্শ ও প্রদর্শক হিসেবে নিয়োজিত থাকেন সে কথা জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘কায়সার ভাইয়ের কথা যদি বলি, জেমির সব কৌশল আমরা যখন প্র্যাকটিক্যালি করি, সেখানে তার বিশেষ ভূমিকা থাকে।