প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কারখানা ও স্থাপনাসমূহে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা শুরু করেন। তার গড়া প্রাণ-আরএফএল বর্তমানে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
