সেনাবাহিনীর তত্ত্বাবধানে সৈয়দপুরের ঢেলাপীরে কোরবানির হাট বসেছে। সরকারের স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার গবাদি পশু বেচাকেনাও শুরু হয়েছে। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৬৬ আর্টিলারী ব্রিগেডের তত্ত্বাবধানে ঐ কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, বিশাল ঐ পশুর হাটটিতে একটি মাত্র প্রবেশপথ। অনুরূপভাবে বের হওয়ার পথও রয়েছে একটি। হাটে ঢোকার পথে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবস্থা রেখেছে সেনাবাহিনী। সেই সঙ্গে থার্মাল গান দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
