শরণখোলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাত পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি। মঙ্গলবার দুপুরে উপজেলার সাউথালী ইউনিয়নের ভাঙনকবলিত গাবতলা ও বগী এলাকা ঘুরে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বালুর বস্তা দিয়ে ডাম্পিং কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ত্রাণসহায়তা দেন। পরিদর্শনকালে তার সঙ্গে ২৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো. আল মাসুম, মেজর মো. সাদেকিন, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
