গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দইল গ্রামের করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদি হাসান জানান, স্থানীয়রা করতোয়া নদীতে লাশটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির শরীরের চামড়া অনেকটা পচে গেছে। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাকে হত্যার পর করতোয়া নদীর উজানে কোনো এলাকায় লাশটি ফেলে দেয় দুর্বৃত্তরা। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
