ধামইরহাটে তিন মাদকসেবীর কারাদণ্ড

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০১

নওগাঁর ধামইরহাটে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে চার থেকে আট মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের মোরছালিন, দক্ষিণ জাহানপুর গ্রামের আকতারুল ইসলাম এবং বীরগ্রামের জাহাঙ্গীর আলম। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিন জানান, কারাদণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার দুপুরে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।