লোহাগাড়ায় জেএমবি সদস্য আটক

আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০১

মো. আব্দুল কাইয়ুম (২৩) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। সোমবার রাতে লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোবাইল সেট, ৮-১০টি জিহাদি বই ও বেশ কিছু প্রচারপত্র জব্দ করেছে পুলিশ। আটক আব্দুল কাইয়ুম লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে। অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান শেখ গণমাধ্যমকে জানান, লোহাগাড়া থানায় আটক কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।