চাল ছাড়া হয় ভাত যে এখন
চাল লাগে না
কাল হয়ে যায় আজ যে এখন
কাল লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না।
ঝাল ছাড়া হয় ঝালের মরিচ
ঝাল লাগে না
তাল ছাড়া হয় তালের ছড়া
তাল লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না।
ফাল ছাড়া যায় ফালের মানুষ
ফাল লাগে না
খাল না কেটেও কুমির আসে
খাল লাগে না
ভাল্লাগে না ভাল্লাগে না।
