গুগল ডকুমেন্ট, শিট এবং স্লাইড এ ডার্ক মোড

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:১৬

অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গুগল ডকুমেন্ট, শিট এবং স্লাইড অ্যাপ্লিকেশনগুলোর জন্য ডার্ক মোড চালু করতে চলেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সমপ্রতি ব্যবহারকারীদের কাছে ডার্ক মোড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে ফেসবুক সহ আরও অনেক অ্যাপ এ ডার্ক মোড সংস্করণ চালু করা হয়েছে। ডকুমেন্ট, শিট এবং স্লাইড আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের সেটিংস থেকে আলাদা আলাদাভাবে ব্যবহারকারীরা ডার্ক মোড সক্রিয় করতে পারবেন। এছাড়া অ্যাপ্লিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবেও অ্যান্ড্রয়েড সিস্টেমের থিম ব্যবহার করতে পারবে।