ক্যাপশন নিউজ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:২৭

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে  গতকাল বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ সালের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড (১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড) অনুমোদন হয়

০০০

মহামারির মধ্যেও মিল্ক ভিটার দুগ্ধ সংগ্রহ, উত্পাদন ও বিপণনব্যবস্থা চালু রয়েছে। সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে একটি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) অমর চান বণিক

০০০

সম্প্রতি জনতা ব্যাংকের প্রয়াত সিনিয়র অফিসারের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার ব্যাচের ব্যাংকার বন্ধুরা। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ (মুক্তিযোদ্ধা) ব্যাচ ২০১১-এর পক্ষ থেকে রঞ্জুর স্ত্রী নীলুফার ইয়াসমিনের হাতে আর্থিক সহায়তা হিসেবে ১২ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ সহায়তা হিসেবে ৭২ হাজার টাকা তুলে দেন