গঙ্গাচড়ায় লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৪

উপজেলার প্রায় ঘরে গবাদিপশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গরুর মালিকরা জানান, প্রথমে গরুর জ্বর আসে। জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে লালা পড়ে। শরীরের বিভিন্ন স্থানে গুটি গুটি দেখা যায়।  এ অবস্থায় গরুর মালিকরা পল্লি চিকিত্সকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

হাবু গ্রামের কান্তেস্বরের একটি বাছুর ২০ দিন থেকে অসুস্থ। শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল আজিজ বলেন, গরুকে রক্ষার জন্য মালিকদের সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক করছি। লিফলেট বিতরণ করছি। সেই সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।